ইসরায়েল সীমান্তের সিরিয়া প্রান্তে রাশিয়ার সেনা উপস্থিতির ভিডিও ফুটেজ প্রচার করেছে রাশিয়ার টেলিভিশন চ্যানেল আরটি। সেই ভিডিওতে গোলান মালভূমির কাছে রাশিয়ার পতাকা ও সেনাদের দেখা যায়। এছাড়া একজন সেনাকে বাইনোকুলার দিয়ে সীমান্তের ওপারে ইসরায়েলের দিকে নজর রাখতে দেখা যায়।
ইস্তান্বুলভিত্তিক তুর্কিয়ে পত্রিকায় গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত ওই ভিডিও রুশ সেনারাই ধারণ করেছে।
ওই ভিডিও ইসরায়েলকে বার্তা দেয় যে রাশিয়া যেকোনো মুহূর্তে সেখানে প্রতিদ্বন্দ্বিতার খেলায় যুক্ত হতে পারে।
রাশিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের নিন্দা জানিয়েছে। রাশিয়া বলেছে, ইসরায়েলকে তার দখল করা গোলান মালভূমি ছাড়তে হবে।
এদিকে সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি এখনো অব্যাহত রয়েছে এবং সহজেই ইসরায়েল সীমান্তে পৌঁছাতে পারে।
সম্প্রতি, ইসরায়েল সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে বোমাবর্ষণ করেছে। রাশিয়া এর তীব্র নিন্দা জানিয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051