
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলের সামরিক পরিকল্পনা ও যুদ্ধ সংক্রান্ত অন্যান্য বিষয়ে খোঁজ- খবর নিতে আগামীকাল শনিবার ইসরায়েল সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়াকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘ইসরায়েলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিশদভাবে জানতে করতে প্রতিরক্ষামন্ত্রী সেখানে যাচ্ছেন। এই যুদ্ধে ইসরায়েরেলের কোনো সহায়তা প্রয়োজন হবে কিনা— সফরে সে আলোচনাও হবে হবে।’
এই নিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বারের মতো ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন প্রশাসনের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে গত বৃহস্পতিবার অ্যান্টনি ব্লিনকেন সেখানে গিয়েছিলেন।
৮ অক্টোবর হামাসের হামলার পরপরই ইসরায়েলের জন্য অতিরিক্ত গোলাবারুদসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম পাঠাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন অস্টিন। সেই সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারে যুদ্ধবিমানের সংখ্যা বাড়ানোর নির্দেশও দিয়েছিলেন তিনি।
পেন্টাগনের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা আল আরাবিয়াকে বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে সক্রিয় বিভিন্ন গোষ্ঠীকে এই বার্তা দিতে চাই যে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ সমর্থন রয়েছে এবং সাম্প্রতিক এই সংঘাতের সুযোগ নিয়ে কেউ যদি ফায়দা লুটতে চায়, সেক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ কারণেই ভূমধ্যসাগরে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, হামাসের সাম্প্রতিক হামলাকে সমর্থন করে এই গোষ্ঠীর মিত্র হেজবুল্লাহর লেবানন শাখাও ইসরায়েলে হামলা চালিয়েছিল। কিন্তু সেই হামলার শক্ত জবাব দিয়েছে ইসরায়েল। অন্তত ৩ জন হেজবুল্লাহ যোদ্ধা তাতে নিহত হয়েছেন বলে জানা গেছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051