আন্তর্জাতিক সমুদ্রসীমায় ইসরায়েল ইরানের তেলবাহী ট্যাংকারের ওপর হামলা চালানোর প্রতিবাদে অন্তত ১২টি ইসরায়েলি জাহাজে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এমন দাবিই করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তেহরানে আইআরজিসির খাতামুল আম্বিয়া সদরদপ্তর পরিদর্শন করতে গেলে মেজর জেনারেল সালামি একথা জানান।
তিনি বলেন, 'ইরানের জ্বালানি তেল রফতানি ক্ষতিগ্রস্ত করার জন্য ইহুদিবাদীরা আমাদের ১৪টি তেল ট্যাংকারে হামলা চালায়। প্রাথমিকভাবে কারা এ হামলা চালাচ্ছে তা আমরা বুঝতে পারিনি, কারণ, তারা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হামলা চালাচ্ছিল। অবশেষে আমরা বুঝতে পারি ইসরায়েল এসব হামলা চালাচ্ছে এবং এরপর আমরা তাদের ১২টি জাহাজে পাল্টা আঘাত করি।'
আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, যখন আমরা তাদের পঞ্চম জাহাজটিতে আঘাত হানি তখন তারা আমাদের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ করে এবং জাহাজ-যুদ্ধের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেয়।
জেনারেল সালামি তারও আগের ঘটনা উল্লেখ করে বলেন, ব্রিটিশ সরকার জিব্রাল্টার প্রণালীতে আমাদের একটি অয়েল ট্যাংকার আটক করার পর আমরা তাদের স্টেনা ইম্পেরো জাহাজ আটক করলে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ২০১৯ সালে ইরান হরমুজ প্রণালীতে ওই ব্রিটিশ জাহাজটি আটক করেছিল।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051