1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইসরায়েলের উপর হামলার আহ্বান, বিশ্বজুড়ে আতঙ্ক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ১১:৩১ pm

অবরুদ্ধ গাজা উপত্যকা লক্ষ্য করে বিমান হামলা শুরুর পর— গত দুই সপ্তাহ ধরে ইসরায়েলের উপর হামলা চালাতে নিজেদের সদস্যদের আহ্বান জানাচ্ছে আল-কায়েদা ও আইএসের মতো জঙ্গিগোষ্ঠীগুলো। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইহুদিদের উপরও হামলার জন্য নিজেদের অনুসারীদের উদ্বুদ্ধ করছে তারা। আর এমন আহ্বানের কারণে বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে।

আল-কায়েদের সোমালিয়াভিত্তিক শক্তিশালী সহযোগী সংগঠন আল-সাবাব সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, হামাস-ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে সেটি শুধুমাত্র একটি স্থানীয় লড়াই নয়; এটি পুরো মুসলিম উম্মাহর লড়াই। সশস্ত্র এ জঙ্গিগোষ্ঠীটি বিশ্বব্যাপী ইহুদিদের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলার আহ্বান জানিয়েছে।

এছাড়া আল-কায়েদার ইয়েমেন, সিরিয়া ও ভারত মহাদেশ শাখাও একই ধরেনের বিবৃতি দিয়েছে।

যুদ্ধ বিষয়ক আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা লং ওয়ার জার্নাল জানিয়েছে, সহিংস সংস্থা আল-কায়েদার উত্তর পূর্ব আফ্রিকার শাখা ইসরায়েলে চালানো হামাসের হামলার প্রশংসা করেছে।

তারা বলেছে, এ ধরনের প্রশংসা ও আহ্বান পশ্চিমা কর্মকর্তাদের মধ্যে আরও উদ্বেগ সৃষ্টি করেছে। গত সপ্তাহে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৫ এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছিল, সামনের দিনগুলোতে ইহুদি কমিউনিটিগুলো একক হামলাকারী, ইরান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হামলার শিকার হতে পারে। এমনকি হামাসের হামলার আগে ইউরোপের দেশগুলো সতর্কতা দিচ্ছিল, ইউরোপ মহাদেশে ইসলামিক জঙ্গিবাদের হুমকির উত্থান দেখা যাচ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ