দীর্ঘ রাজনৈতিক সঙ্কট কাটিয়ে ইসরাইলের মসনদে বসেছে নতুন সরকার। বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ বারো বছরের শাসনের ইতি টেনে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দক্ষিণপন্থী ইহুদি নেতা ৪৯ বছরের নাফতালি বেনেট।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইসরাইলের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বন্ধুত্ব সর্বজনবিদিত হলেও মোদি টুইটারে নতুন প্রধানমন্ত্রী বেনেটকে স্বাগত জানিয়েছেন।
ওই টুইটে মোদি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আগামী বছর ভারত-ইসরাইলের দ্বিপাক্ষিক সম্পর্কের তিরিশ বছর পূর্ণ হবে। আমি আপনার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব। দু’দেশের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করার দিকে তাকিয়ে রয়েছি।
ইসরাইলের এক সময়ের প্রতিরক্ষামন্ত্রী বেনেটও জানিয়েছেন তিনি মোদি সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।
এদিকে একটি ছোট জাতীয়তাবাদী দলের নেতা নাফতালি বেনেটের জন্য ক্ষমতা ধরে রাখাটা কঠিন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন তাকে রাজনৈতিক ভাবে দক্ষিণপন্থী, বামপন্থী ও মধ্যপন্থী দলগুলো মিলিয়ে আট দলের একটি জগাখিচুড়ি জোট সামলে চলতে হবে। এই আট দলের মধ্যে ছোট্ট একটি আরব গোষ্ঠীও রয়েছে। তাই এই বিপরীত মতাদর্শের দলগুলোর মধ্যে সমন্বয় করে দেশ চালানো বেনেটের জন্য কঠিন হবে বলে মনে করা হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051