জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় টানা তিন দিন ধরে নিরপরাধ ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা।
অবরুদ্ধ গাজা উপত্যকায় সোমবার থেকে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনের ৯ শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন।
গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলা থামাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বিশ্ব নেতাদের ‘ক্ষমতার মধ্যে সবকিছু’ করার আহ্বান জানিয়েছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ।
মঙ্গলবার দিবাগত রাতে এক টুইটার বার্তায় তিনি এ আহ্বান জানান।
টুইটে সালাহ লেখেন, ‘আমি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে নিরপরাধ মানুষ হত্যা থামাতে আপনার ক্ষমতার মধ্যে যা করার সব করুন। যথেষ্ট হয়েছে।’
I’m calling on all the world leaders including on the Prime Minister of the country that has been my home for the past 4 years to do everything in their power to make sure the violence and killing of innocent people stops immediately. Enough is enough. @BorisJohnson
— Mohamed Salah (@MoSalah) May 11, 2021
এর আগে জেরুজালেমের আল আকসা মসজিদের সামনে তোলা তার একটি ছবি টুইটারে প্রোফাইল ফটো হিসেবে শেয়ার করেন মিশরের এই তারকা ফুটবলার।
মোহাম্মদ সালাহর মতো ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে টুইট করেছেন ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার রিয়াদ মাহরেজ।
সোমবার ভোরে আল-আকসায় নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের হামলার ঘটনায় ধিক্কার জানিয়েছেন তিনি।
বিশ্বফুটবলের এই দুই তারকা ছাড়াও ইসরাইলি বাহিনীর বর্বর হামলার ঘটনায় ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন ক্লাবের ফুটবলাররা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051