ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজের সঙ্গে পশ্চিমতীরের রামাল্লায় বৈঠক করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রোববার তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আই।
জুনে ইসরাইলে নতুন জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে এটিই ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের বৈঠকের পর মাহমুদ আব্বাসের সঙ্গে বেনি গান্টজের বৈঠকের খবর এলো।
এক বিবৃতিতে বলা হয়, গান্টজ বৈঠকে আব্বাসকে বলেন, ফিলিস্তিনের অর্থনীতিকে শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ইসরাইল। তারা পশ্চিমতীর এবং গাজার নিরাপত্তা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে উত্থাপিত বিষয়গুলো নিয়ে তারা যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হন।
আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহর কেন্দ্রীয় কমিটির সদস্য হুসেইন আল শেখ বলেন, বৈঠকে ফিলিস্তিন-ইসরাইল সম্পর্কের ‘সব বিষয়’ অন্তর্ভুক্ত ছিল।
২০১৪ সাল থেকে ফিলিস্তিন এবং ইসরাইলে মধ্যে আলোচনা বন্ধ হয়ে যায়। এর পর ডোনাল্ড ট্রাম্প ‘ডিল অব সেঞ্চুরি’র কারণে ইতোমধ্যে বেশ কয়েকটি আরব দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। যার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051