ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনকে খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বিচারপতি মো. সেলিমের একক হাইকোর্ট বেঞ্চে আপিলটি কার্যতালিকাভুক্ত রয়েছে।
এ বেঞ্চে মামলাটি সোমবার ‘আপিল ফর অ্যাডমিশন’ হিসেবে শুনানির জন্য ২৫নং ক্রমিকে রয়েছে।
সম্পদের বিবরণী দাখিল করতে নোটিশ দেওয়ার পরও তা দাখিল না করায় ২০১০ সালের আগস্টে ইশরাকের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় নন-সাবমিশন মামলা করেন সংস্থাটির তৎকালীন সহকারী পরিচালক মো. শামসুল আলম।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাক ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে, বেনামে বা তাদের পক্ষে অন্য নামে অর্জিত যাবতীয় স্থাবর, অস্থাবর সম্পদ, সম্পত্তির দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ জমা দিতে বলে দুদক।
নির্দিষ্ট তারিখে সম্পদের হিসাব জমা না দেওয়ায় দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ (২) (ক) ধারা মতে ইশরাক শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলার অভিযোগে বলা হয়।
গত ২০১৮ সালের ২৫ নভেম্বর এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। গত বছরের ১৪ জানুয়ারি একই আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন।
বিচার শেষে গত বছরের ২৩ নভেম্বর এ মামলায় ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম ইশরাককে খালাস দেন। এখন দুদক ওই রায়ের বিরুদ্ধে আপিল করলো।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051