যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া খবরে এগিয়ে আছেন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন। বিভিন্ন টেলিভিশনের প্রক্ষেপিত ফলে জো বাইডেন ইলেকটোরাল কলেজ ভোটে ২০৯টিতে এগিয়ে আছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এগিয়ে আছেন ১১৮টিতে। তবে যে কয়টি সুইংস্টেট ফল নির্ধারণ করে থাকে তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ ফ্লোরিডায় এখন পর্যন্ত পাওয়া ফলে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অন্যদিকে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনার মতো সুইংস্টেটগুলো থেকে সবেমাত্র ফল আসা শুরু হয়েছে। রক্ষণশীলদের রাজ্য বলে পরিচিত আলাবামা, ইন্ডিয়ানা, কেন্টাকি এবং টিনেসিতে জয় পেতে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
অন্যদিকে ডেমোক্রেটপন্থি ম্যাসাচুসেটস, ভারমন্ট এবং ভার্জিনিয়ায় জয় পেতে চলেছেন জো বাইডেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, অতি গুরুত্বপূর্ণ ফ্লোরিডায় সামান্য ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প।
এই রাজ্যটিতে যিনি বিজয়ী হন, তারই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এ রাজ্যে যদি জো বাইডেন হেরেও যান তবুও তার প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এখন পর্যন্ত যে প্রক্ষেপণ দেয়া হচ্ছে, তাতে সেই আভাষই দিচ্ছে। রয়টার্স বলছে ফ্লোরিডায় শতকরা ৫০.৫ ভাগ ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। বাইডেন শতকরা ৪৮.৫ ভাগ ভোট নিয়ে তাকে পিছু ধাওয়া করছেন। তবে অন্য ব্যাটলগ্রাউন্ডগুলোতে প্রাধান্য বিস্তার করছেন জো বাইডেন। ফলে তার জন্য ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট অর্জন করার বেশ সুযোগ আছে। তিনি নর্থ ক্যারোলাইনায় শতকরা ৫২.৫ ভাগ ভোট নিয়ে এগিয়ে আছেন। শতকরা ৪৬.৪ ভাগ ভোট নিয়ে পিছিয়ে রয়েছেন ট্রাম্প।
নির্বাচন বিষয়ক বিশ্লেষকরা বলছেন, নর্থ ক্যারোলাইনায় আগেভাগেই ভোট গণনা শুরু হয়েছে। কারণ, সেখানে নির্বাচনের কয়েক সপ্তাহ আগে থেকেই মেইলে ভোট নেয়া হয়। সেই ভোট গণনা শুরু হয়েছে আগেই। এ জন্য সেখানকার ফল তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে। এ ছাড়া ওহাইওতে এগিয়ে আছেন জো বাইডেন। সেখানে তিনি পেয়েছেন শতকরা ৫৫.৩ ভাগ ভোট। ট্রাম্প পেয়েছেন শতকরা ৪৩.৫ ভাগ ভোট। তবে টেক্সাসে একেবারে মুখোমুখি দুই প্রার্থী ট্রাম্প ও বাইডেন। সেখানে বাইডেন পেয়েছেন শতকরা ৪৯.৪ ভাগ ভোট। বাইডেন পেয়েছেন শতকরা ৪৯.৩ ভাগ ভোট।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051