দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নিঁখোজ এম ইলিয়াস আলীকে নিয়ে রাজনীতি না করার অনুরোধ জানিয়েছেন তার স্ত্রী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। একই সাথে নিখোঁজের প্রকৃত সত্য তুলে ধরার পাশাপাশি তার স্বামীকে জীবিত ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহবান জানান তিনি।
সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। সম্প্রতি এক ভার্চুয়াল সভায় এম ইলিয়াস আলিকে নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এখানে আমাদের দলের মহাসচিব আছেন, তাকে বলতে চাই, ইলিয়াস গুমের পেছনে আমাদের দলের যে বদমাইশগুলো রয়েছে, তাদেরকেও চিহ্নিত করার ব্যবস্থা করেন প্লিজ। এদেরকে অনেকেই চেনেন।
লুনাও ওই ভার্চুয়াল সভায় যুক্ত ছিলেন। আব্বাসের ওই বক্তব্যে রাজনৈতিক মহল তথা বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মির্জা আব্বাসের বক্তব্যের বিষয়ে লুনা বলেন, আমি গতকালের সংবাদ সম্মেলন দেখেছি আব্বাস ভাই তার অবস্থান পরিষ্কার করেছেন। এখানে তিনি হয়তো যেটা বুঝাতে চেয়েছেন আমার সেটা বুঝতে পারিনি। তবে উনি নেগটিভ ভাবে কিছু বলবে এটা আমি মনে করি না। কারণ তিনি ইলিয়াসকে খুবেই ভালোবাসতেন এটা নিঃসন্দেহে।
লুনা বলেন, আমি মনে করি সরকারেই জড়িত। কারণ এতো বড়ো কর্মযজ্ঞ সম্পাদন করা একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এর সঙ্গে অবশ্যই প্রশাসন জড়িত। তিনি বলেন, একটা ঘটনা যখন সংঘটিত হয় সেক্ষেত্রে অনেকে অনেকভাবে জড়িত থাকতে পারে। যখন কোনো নাটক মঞ্চস্থহয় তখন পর্দার পেছনে, কারগরি লোক থাকে যাদের আমরা দেখতে পাই না। সেক্ষেত্রে অনেকে জড়িত থাকতে পারে। কিন্তু আমি তো জানি কারা জড়িত। সন্দেহ বসত তো কাউকে বলতে পারি না কে জড়িত কে জড়িত না।
ইলিয়াস আলীর স্ত্রী বলেন, আমি জানতে চাই এ গুমের পেছনে রহস্য কি? একই সঙ্গে আমার স্বামীকে ফেরত চাই। এ পরিস্থিতি নিয়ে, ইলিয়াস আলির গুম নিয়ে কেউ রাজনীতি করুক এটা আমরা চাই না। রাজনীতির উর্ধে¦ থেকে সঠিকভাবে তদন্তের মাধ্যমে ইলিয়াস আলীকে ফেরত চাই।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051