ইরানে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২৫ হাজারের কাছাকাছি। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১১৮ জনে।
শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদার লারি জানান, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৬ জন। এই সময়ে দেশটিতে ২ হাজার ৮৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশটিতে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৯ হাজার ৪৩ জনে।
লারি জানান, শুক্রবার থেকে ১ হাজার ১৪৯ জন ইরানি করোনা সংশ্লিষ্ট জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৭ হাজার ৬৩২ জন। আইসিইউতে ভর্তি আছেন ৩ হাজার ৮৩৯ জন।
জন হপকিন্স ইউনিভার্সিটির উপাত্ত অনুসারে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মধ্যে সৌদি আরবে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৯ হাজার ২৭১ জনে। মারা গেছেন ৪ হাজার ৪৫০ জনের বেশি। ইরাকে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১১ হাজারের বেশি। সেখানে মারা গেছেন ৮ হাজারের বেশি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051