নেত্রকোনার কলমাকান্দা থানা পুলিশের অভিযানে উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও কলমাকান্দা উপজেলা যুবলীগের সহ-সভাপতি শরীফ মাহমুদ সুমন ( ৪৭) কে ৩৫ পিস ইয়াবা,৪৮ পিস নেশাজাতক ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ৪১৫০ টাকা সহ তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামে মাদক ব্যবসায়ী সুমনের বাড়িতে, মাদক কেনা-বেচার খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে, তাকে মাদকসহ গ্রেফতার করে পুলিশ। সুমন উপজেলার একজন চিহ্নত মাদক কারবারী। সংশ্লিষ্ট থানায় সুমনের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
এলাকার সাধারণ মানুষ জানায়, আটককৃত মাদক ব্যবসায়ী সুমন দীর্ঘদিন ধরে উপজেলায় এই মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তিনি কলমাকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসের ঘনিষ্ট সহচর হিসেবে নিজেকে পরিচয় দিতেন।
কলমাকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস বলেন, এরা নেশাখোর ছেলে, আমরা এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবো।
কলামাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল হক বলেন,কলমাকান্দা থানা এলাকায় আমরা মাদককে জিরো টলারেন্সে আনতে কাজ করছি, তাই অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে থানায় আরো ৪টি মামলা রয়েছে বলে জানান ওসি। নতুন আরো একটি মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051