1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইভিএম নিয়ে ইসির আমন্ত্রণে যেতে চায়না বিএনপি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২ ৯:৫৫ pm

ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম নিয়ে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করার যে উদ্যোগ নিয়েছে তাতে অংশ নিতে আগ্রহী না বিএনপি।

আগামীকাল রবিবার থেকে পর্যায় ক্রমে তিনদিনব্যাপী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম নিয়ে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ৩৯ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ২১ জুন বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

অবশ্য আগে থেকেই থেকে নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে আগ্রহ দেখাচ্ছে বিএনপি। এবারের সংলাপেও যোগ না দেওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা এ সংলাপে যাচ্ছিনা। শুধু এই আমন্ত্রণ না, এ সংক্রান্ত কোনো আমন্ত্রণ নিয়েই বিএনপির কোনো আগ্রহ নেই। বিএনপির মূল লক্ষ এই সরকার হটিয়ে জনগণকে মুক্ত করা। তিনি বলেন, এসব লোক দেখানো সংলাপ করে চোখে ঠুলি পড়ানোর আমন্তণে বিএনপি সাড়া দিবেনা।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি এই সংলাপে যাচ্ছে না। আমরা বলতে চাই, এ সরকারের অধীনে নির্বাচন সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান এমনকি কোনো ব্যক্তির সাথেও কোনোপ্রকার বৈঠক, আলাপচারিতায় বিএনপি অংশ নিবেনা। বিএনপি ইসি নিয়েই ভাবছে না।
ভিন্নবার্তা ডটকম/আর/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ