ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। তবে এখনও ৮৩ শতাংশ আসন খালি রয়েছে। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষে তিন ইউনিটে মোট ১৭৪৫টি আসন খালি আছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম শেষ হয় গত ১১ই জানুয়ারি। তিনটি ইউনিটে মোট ২০৯৫টি আসনের মধ্যে ভর্তি হয় ৩৫০ জন। ফলে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৫০৪টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৮৭৭টি এবং বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৩৬৪টি আসন খালি রয়েছে।
খালি আসনগুলোতে ভর্তির জন্য আগামী ১৯ জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই তালিকায় স্থানপ্রাপ্তদের ২৫ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) থেকে জানা যাবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051