ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) সম্প্রতি মাস্টারকার্ডের সহযোগিতায় “ওয়ার্ল্ড” এবং “টাইটেনিয়াম” শীর্ষক নতুন দু’টি দ্বৈত কারেন্সি ডেবিট কার্ড চালু করেছে।
কার্ডধারীরা তাদের নির্ধারিত ভ্রমণ কোটা ব্যবহার করে পাসপোর্ট এন্ডোর্সমেন্টসহ বিশ্বের যেকোন স্থানে এবং যেকোন সময় আন্তর্জাতিক লেনদেন করার সুবিধা পাবেন।
ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার, ডিজিটাল আর্থিক সেবা প্রধান আহসান উল্লাহ চৌধুরী এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা নতুন কার্ডগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051