গোলাম ফারুক
ধরার মাঝে এলে আবার ফেরৎ যেতে হবে,
চিরকালের আসা যাওয়া ধরায় পড়ে রবে।
এসে আবার যায়নি কেহ কে দেখেছে কবে?
মৃত্যু সবার নির্ধারিত,যেতেই তাঁদের হবে।
স্রষ্টা জীবের জীবন দিলে,মৃত্যু দিলে সাথে,
তাইতো সবার হবেই মরণ,সন্দেহ নেই তাতে।
প্রভুর আদেশে আজরাইল জীবের জান নিয়ে নেয়,
মৃত্যু কেহ চায় না তবু ফেরেস্তা কি তায় ছেড়ে দেয়?
স্বল্প সময় রবো ধরায়,করছি নানান কাজ,
যেতেই হবে জেনেও তাহা,বসাই মাথায় তাজ।
হীরা,মানিক করছি জমা,চাই বাড়াতে ধন,
কেউ জানিনা ধরায় আমার আয়ূ কতক্ষণ!
রবের আদেশ! ইস্রাফিল শিঙ্গা দিবে ফুঁকে,
সৃষ্টি জগৎ হবে বিলীন হিসেব যাবে চুকে।
হাশর মাঠে জীবের বিচার হবে যখন শুরু,
সৃষ্টি জগৎ প্রাণ পেয়ে ফের কাঁপবে দুরুদুরু।
বিচার যখন সাঙ্গ হবে,বান্দা কেহ উতরে যাবে,
বদ্-নসীবে পাবে সাজা,জাহান্নামে জায়গা পাবে।
স্বর্গ-নরক যাহাই পাবে,জীবন সেথায় অসীম হবে,
অনন্তকাল রবে সেথা সাজা-এনাম জুটলে যবে।
বিচার শেষে হবে আদেশ,ফেরেস্তাদের জান হরণের
খোদার হুকুম করে তামিল,আজরাইল কাজ মরনের।
মৃত্যু নামক দুম্বা টিকে করলে জবাই-প্রভু মোদের,
ইন্তেকালের মৃত্যু হলে পূর্ণতা পায় জীবন বোধের।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051