ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে এলো ইনস্টাগ্রাম। এখন থেকে পছন্দের রিলস ডাউনলোড করা যাবে অ্যাপ থেকেই।
বর্তমানে ইনস্টাগ্রামে রিলস দেখার পাশাপাশি সেভ করে রাখার সুবিধা রয়েছে। নতুন ফিচারে সব রিলের পাশেই থাকবে ডাউনলোডের অপশন। সেখান থেকে ডাউনলোড করলে ফোনের গ্যালারিতে সেভ হবে। তবে প্রাইভেট অ্যাকাউন্টের রিলস ডাউনলোড করার ব্যবস্থা থাকছে না। নতুন এই ফিচার আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।
সম্প্রতি মাসিক সাবস্ক্রিপশনের ভিত্তিতে ভেরিফায়েড পরিষেবা চালু করেছে মেটা। যেখানে ৬৯৯ টাকা খরচ করে ইনস্টাগ্রাম ভেরিফায়েডের সুযোগ মিলছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ফোনেই মিলবে এই সেবা। কয়েক মাস আগে এরকম পরিষেবা চালু করে টুইটার।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051