1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
অনুজ্জ্বল মেসি

ইতিহাস গড়লেন আনসু ফাতি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ ২:৩৫ am

বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে হয়ে গেল বহুল প্রতীক্ষিত মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো ম্যাচ।

বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হওয়া দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই দ্বৈরথে অনুজ্জ্বল ছিলেন লিওনেল মেসি। ফলে ৩-১ গোলের ব্যবধানে রিয়াল মাদ্রিদের কাছে হেরে গেল বার্সেলোনা।

বলতে গেলে জিনেদিন জিদানের শিষ্যদের দাপুটে খেলার সামনে দাঁড়াতে পারেনি মেসির বার্সেলোনা। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে মেসির জাদুকরী ফ্রি-কিক দেখা যায়নি। দেখা যায়নি একক প্রচেষ্টায় প্রতিপক্ষের ডিফেন্ডার কাটিয়ে মেসির কোনো গোল।

ম্যাচে বার্সা অধিনায়ক মেসি, কুতিনহো, ডেস্ট, গ্রিজম্যান ব্যর্থ হলেও ঠিকই নিজের জাত চিনিয়েছেন বার্সার বিস্ময়বালক মাত্র ১৭ বছর বয়সী আনসু ফাতি।

রিয়ালের ৩ গোলের বিপক্ষে একমাত্র গোলটি এসেছে আনসুর পা থেকেই।

খেলার ৮ মিনিটের সময় চমৎকার এসিস্টে সমতায় ফেরান বার্সার ১৭ বছর বয়সী বিস্ময়বালক আনসু ফাতি। লেফট উইংয়ে বল ভেসে আসলে নাচোকে পেছনে ফেলে নিয়ন্ত্রণ নেন জর্দি আলবা। বক্সের মাঝ বরাবর ক্রস করে আনসু ফাতির পায়ে ঠেলে দেন । দ্রুত এগিয়ে আসা আনসু ফাতি পা ঠেকিয়ে সেটিকে রিয়ালের জালে জড়িয়ে দেন।

আর এই গোল দিয়ে দুটি ইতিহাস রচনা করলেন স্পেন দলের আনসু।

তাহলো এল ক্লাসিকো অভিষেকে গোল করলেন ১৭ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড। এছাড়া সবচেয়ে কম বয়সী হিসেবে এল ক্লাসিকোয় গোল করার কৃতিত্ব দেখালেন ফাতি। আজ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের রেকর্ডটি নিজের করে নিলেন ফাতি।

১৯ বছর ২৩৩ দিন বয়সে রিয়ালের বিপক্ষে গোল করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। আর আনসু ফাতি গোল করলেন ১৭ বছর ৩৫৯ দিন বয়সে।

এছাড়া এই গোল করে এল ক্লাসিকোয় আরেকটি ইতিহাস লিখলেন আনসু ফাতি। বার্সার হয়ে ৪০০তম গোল করলেন তিনি।

রিয়ালের পক্ষে গোল করেন ভালভার্দে, অধিনায়ক সার্জিও রামোস ও লুকা মদরিচ।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ