স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের শিকার হয়েছে বাংলাদেশ। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। ২-০ ব্যবধানে হারা এই সিরিজেও ইতিবাচক অনেক কিছুই দেখছেন অধিনায়ক সাকিব আল হাসান।
ম্যাচ শেষে সাকিব বলেন, ‘আমরা জানতাম যে এই সিরিজটা খুবই কঠিন হবে।
এই সিরিজ থেকে ইতিবাচক অনেক কিছুই নেওয়ার আছে। আমাদের মানসিকভাবে শক্ত হতে হবে। সেরকম হতে পারলে আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হতে পারব। আমি বিশ্বাস করি, সব বড় দলের বিপক্ষে আমাদের লড়াই করার সামর্থ্য আছে। ’
বাংলাদেশ অধিনায়ক আরো বলেন, ‘পেস বোলিং গত ৩-৪ বছরে আমাদের সবচেয়ে উন্নতির একটা দিক। আমরা দারুণ কিছু পেসার পেয়েছি। যাদের কাজের একাগ্রতা অনেক। খালেদ ৫ উইকেট নিয়েছে, ইবাদত সম্প্রতি ৫ উইকেট নিয়েছে। এর আগে কবে পেসাররা ৫ উইকেট নিয়েছিল আমি মনে করতে পারি না। যেটা বললাম ইতিবাচক কিছু দিক আছে। তবে আমাদের দল হিসেবে খেলতে হবে। ’
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051