উয়েফা নেশন'স লিগের সেমিফাইনালে ইউরো চ্যাম্পিয়নসদের ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল তারুণ্যনির্ভর স্পেন
টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে ফুটবলের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছিল ইতালি। অবশেষে তাদের জয়যাত্রা থামল। উয়েফা নেশন'স লিগের সেমিফাইনালে ইউরো চ্যাম্পিয়নসদের ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল তারুণ্যনির্ভর স্পেন। ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে বেলজিয়াম অথবা ফ্রান্সের মধ্যে যে কোনো একটি দল।
বুধবার দিবাগত রাতে ইতালির মিলানের সান সিরো স্টেডিয়ামে মুখোমুখী হয় গত ইউরোর এই দুই সেমিফাইনালিস্ট। সেবার টাইব্রেকারে স্পেনকে হারিয়েছিল ইতালি। এবার সেটিরই যেন প্রতিশোধ নিল লুইস এনরিকের শীষ্যরা। পুরো ম্যাচে একক আধিপত্য দেখিয়ে জয় তুলে নিয়েছে তারা।
এটি উয়েফার সেকেন্ডারি টুর্নামেন্টে হলেও সেরা খেলোয়াড়দের নিয়ে দল গঠন করে অংশগ্রহণকারী দেশগুলো। বুধবার উয়েফা নেশন'স লিগের সেমিফাইনালে স্পেন ও ইতালি উভয় দলই তাদের সেরা তারকাদের নামায়। তবে স্পেন দলটি ছিল পুরো তারুণ্যনির্ভর। এর মধ্যে অভিষিক্ত ১৭ বছর বয়সী গাভি মধ্যমাঠে নিজের জাত চিনিয়েছেন। স্পেনের ইতিহাসে জাতীয় দলে অভিষিক্ত হওয়া সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ও বনে গেলেন বার্সেলোনার এই তরুণ। ক্লাবেও মাত্র ছয় সপ্তাহ আগে অভিষেক হয় হয়। স্পেনের পক্ষে দুটি গোলই করেছেন ম্যানচেস্টার সিটির হয়ে খেলা ফেরান টরেস।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051