গাজীপুরের কোনাবাড়িতে তুরাগ নদীর পার্শ্ববর্তী বিলের ইটভাটা থেকে দুই ব্যক্তির অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে কোনাবাড়ি আমবাগ পূর্বপাড়া এলাকা থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে একজনের দুই পা বাঁধা ছিল। একজনের বয়স আনুমানিক ৪৫ ও অপরজনের ৩০ বছর। নিহত ওই দুই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, গতকাল বুধবার রাতে মাছ শিকার করতে কয়েক ব্যক্তি তুরাগ নদীর পার্শ্ববর্তী আমবাগ নামাপাড়া বাঘিয়ারচরের আবুল কালামের ইটভাটা এলাকায় যায়। এ সময় সেখানে পাশাপাশি দু’টি লাশ পানিতে ভাসতে দেখেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১১টার দিকে কচুরীপানা দিয়ে ঢেকে রাখা অর্ধগলিত লাশ দু’টি উদ্ধার করে। তাদের দু’জনের গলা কাটা ও একজনের দুইপা রশি দিয়ে বাঁধা রয়েছে।
ওসি জানান, নিহতদের মধ্যে ৩০ বছর বয়েসী ব্যক্তির পরনে লাল গেঞ্জি ও জিন্সের প্যান্ট এবং অপর ব্যাক্তির পরনে অ্যাশ রঙের গেঞ্জি রয়েছে। ধারণা করা হচ্ছে, অন্তত এক সপ্তাহ আগে সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে গলা কেটে হত্যার পর লাশ পানির পাশে কচুরিপানা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হলেজ হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051