1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইউপি সদস্যসহ ২ মাদক ব্যবসায়ি বন্দুকযুদ্ধে নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০ ১০:১৩ am

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ দুই মাদক ব্যবসায়ি নিহত হয়েছে।

নিহতরা হল, উখিয়া উপজেলার কুতুপালংয়ের বাসিন্দা ও রাজাপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বখতিয়ার উদ্দিন (৫৫) এবং একই এলাকার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইউছুপ আলীর ছেলে মো. তাহের (২৭)।

শুক্রবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, এ ঘটনায় পাঁচটি দেশি বন্দুক, ইয়াবা বিক্রির নগদ ১০ লাখ টাকা, ১৭ রাউন্ড কার্তুজ, ১৩ রাউন্ড কার্তুজের খোসা এবং ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ