1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইউপি চেয়ারম্যান সাজ্জাদ বরখাস্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২ ৯:০০ pm

জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা ও ড্রপডাউন ব্যানার না টাঙানোয় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।৪ জানুয়ারি উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়- সরকারি নির্দেশ অমান্য করে গত ১৫ আগস্ট শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকীতে ড্রপডাউন ব্যানার ব্যবহার ও জাতীয় পতাকা উত্তোলন না করায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাজ্জাদ মাহমুদ তালুকদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সুনামগঞ্জের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মো. জাকির হোসেন মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় হতে আসা প্রজ্ঞাপনটি পেয়েছি। চিঠির কপি জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত দেব বলেন, বিষয়টি গণমাধ্যমকর্মীদের কাছ থেকে শুনেছি। তবে মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশের কপি এখনো হাতে পাইনি। আদেশ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ