ঝিনাইদহ সদর উপজেলা পাগলাকানাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সদস্য লিটন মিয়াকে নৃশংসভাবে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছন্ন করার ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। আহত লিটনের চাচাতো ভাই আহসান হাবিব শুক্রবার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় প্রধান আসামী করা হয়েছে পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ। সদর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সাইদ চরখাজুরা গ্রামের মৃত মহিউদ্দীনের ছেলে।
মামলার অন্যান্য আসামীরা হলেন, ফকিরাবাদ গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে রাজন (৩০), বাড়িবাথানের বাচ্চুর ছেলে তৌফিক (৩০) একই গ্রামের শাজাহনের ছেলে শাহীন (২৯), খাজুরা গ্রামের আজম (৩০), গয়েশপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনোয়ার (৩৩), বাড়িবাথান গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আনিচ (৩৫), একই গ্রামের মোকসেদ আলীর ছেলে লিটন (৩৩), গোলাম মোস্তফার ছেলে উবায়দুল (৪০), খাজুরা গ্রামের আবু সাঈদের ছেলে লিমন (২৪), গয়েশপুর গ্রামের আব্দুর রউফের ছেলে রাসেল (৩০), কোলা পাড়া গ্রামের রাসেল (৩০), একই গ্রামের মহসিন (২৮) এবং বাড়িবাথান গ্রামের উবায়দুরের ছেলে সুরুজ (২২)।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051