রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭। গত রোববার রাতে রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানটিতে সরঞ্জাম বহনকারী গাড়িটি ধাক্কা দেয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার (জিএম) তাহেরা খন্দকার আমাদের সময় অনলাইনকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে বোয়িং বিমানটি রানওয়েতে দাঁড়িয়ে ছিল। এ সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের গাড়ি ধাক্কা দিলে বোয়িং বিমানটি ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরো বলেন, বিষয়টি বোয়িং কোম্পানিকে জানানো হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে তারা প্রতিবেদন দেবে। এরপর নির্মাতা প্রতিষ্ঠানের পরামর্শ অনুযায়ী প্রকৌশলীরা বিমানটি মেরামত করবে। বর্তমানে বিমানটি হ্যাঙ্গারে রয়েছে। আরো দুইদিন লাগবে বিমানটি মেরামত করতে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051