1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
নারী বিচারকের গায়ে বল ছুঁড়ে আঘাত

ইউএস ওপেন থেকে বাদ জকোভিচ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ১২:২৯ pm

ইউএস ওপেনে আর খেলতে দেখা যাবে না তারকা খেলোয়াড় নোভাক জকোভিচকে। রবিবার এ বারের মতো টুর্নামেন্ট থেকে বাতিল হয়ে গেলেন তিনি। জকোভিচের বিদায়ে বিপর্যস্ত দর্শকরা। করোনাকালেও ইউএস ওপেন নিয়ে টেনিস প্রেমিকদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল, জকোভিচের বিদায়ে তা অনেকটাই ঠান্ডা হয়ে গেল।

রবিবার চতুর্থ রাউন্ডের ম্যাচে জকোভিচ খেলছিলেন স্পেনের পাবলো ক্যারেনো বুস্তার সঙ্গে। সার্ভিস পয়েন্ট হারিয়ে ৬-৫ এ পিছিয়ে গিয়েছিলেন তিনি। তখনই মেজাজ হারিয়ে বল ছুড়ে মারেন তিনি। বল গিয়ে লাগে এক লাইন জাজের গায়ে। টেনিসে এ ধরনের কাজ খেলোয়াড়ি নীতির বিরোধী। ফলে সঙ্গে সঙ্গেই সার্বিয়ান তারকা জকোভিচকে এ বারের মতো টুর্নামেন্ট থেকে বাতিল করা হয়।

এ বারের ইউএস ওপেন গ্র্যান্ডস্লাম অন্য বারের থেকে অনেকটাই অন্যরকম। দর্শকহীন গ্যালারিতে শুরু হয়েছে প্রতিযোগিতা। করোনার জন্য এ বারের প্রতিযোগিতায় অংশ নেননি রাফায়েল নাদাল এবং রজার ফেডেরার। বস্তুত, বহু দিনের মধ্যে নাদাল, ফেডেরার এবং জকোভিচ ছাড়া আর কেউ পুরুষদের গ্র্যান্ডস্লাম জেতেননি। এ বারের টুর্নামেন্ট থেকে জকোভিচও অপ্রত্যাশিত ভাবে বিদায় নেওয়ায় নতুন কোনও গ্র্যান্ডস্লাম বিজেতাকে পাবে ইউএস ওপেন।

টেনিসের রুল বুক অনুযায়ী জকোভিচ যা করেছেন, তা গর্হিত অপরাধ। এ বারের মতো টুর্নামেন্ট থেকে বাতিল করেই জকোভিচের শাস্তি শেষ হচ্ছে না। তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হতে পারে ইউএস ওপেনে জেতা সমস্ত গ্র্যান্ডস্লাম। পুরস্কার পাওয়া অর্থও ফেরত চাওয়া হতে পারে তাঁর কাছে। অথবা বড় রকমের ফাইন করা হতে পারে তাঁকে। সবটাই নির্ভর করছে টুর্নামেন্ট কমিটি কী সিদ্ধান্ত নেবে তার উপর।

এ বছর এখনও পর্যন্ত একটি ম্যাচেও হারেননি জকোভিচ। তিনিই ছিলেন ইউএস ওপেন জেতার ক্ষেত্রে এ বারের ফেভারিট। রবিবার ঘটনাটি ঘটার পরে দৃশ্যত বিপর্যস্ত হয়ে পড়েন সার্বিয়ান খেলোয়াড়। দৌড়ে গিয়ে লাইন ম্যানের পরিচর্যা করতে দেখা যায় তাঁকে। তবে ততক্ষণে ম্যাচ রেফারি ঘোষণা করে দিয়েছেন যে, জকোভিচকে টুর্নামেন্ট থেকে বাতিল করা হলো।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ