গত ৩০ জুলাই দিবাগত রাতে নেত্রকোণার আটপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। এতে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা নগদ ও সিসি ক্যামেরার হার্ডডিক্স ও ডিভাইস নিয়ে যায়। থানা সূত্রে জানা যায়, এ ঘটনার পর থেকে নেত্রকোণা জেলা পুলিশ সুপারের নির্দেশে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তক্রমে শুক্রবার দিবাগত রাতে অফিসে কর্মরত নৈশ প্রহরী নেত্রকোণা শহরের আরামবাগ এলাকার মঙ্গল বিন এর ছেলে রাজীব বিনকে আটপাড়া থানা পুলিশ গ্রেফতার করে।
তাকে জিজ্ঞাসাবাদকালে এ ঘটনার সাথে জড়িত একই কার্যালয়ের অফিস সার্টিফিকেট সহকারী নেত্রকোণা শহরের ব্রজেন্দ্র রোডের বাসিন্দা অমল চন্দ্র সরকারের পুত্র অমিতাভ সরকার ও সাতপাই এলাকার শাহজাহান মিয়ার ছেলে কবীর মিয়া কে থানা পুলিশ আটক করে। থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল জানান, ইউএনও অফিসে চুরির ঘটনায় বিভিন্ন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ৩ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক ভাবে তারা এ ঘটনার সাথে সংশ্লিষ্টতা রয়েছে বলে জানায়।
গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ জানান, আটপাড়া থানা সূত্রে জানতে পারি আমার কার্যালয়ে চুরির ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীর শাস্তির দাবী জানাই।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051