উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তার জন্য নিয়োজিত নিরাপত্তাকর্মীদের বেতন-ভাতা ইউএনও কার্যালয় থেকে পরিশোধের নির্দেশনা দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি স্পষ্টিকরণ চিঠি গত ১ এপ্রিল সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগে গত বছরের ৯ নভেম্বর আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ৪৯২টি উপজেলা নির্বাহী অফিসারদের সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তার জন্য মোতায়েন করা পিসি/এপিসি ও আনসার সদস্যদের বেতন-ভাতাদি সংক্রান্ত যাবতীয় ব্যয় সরাসরি উপজেলা নির্বাহী অফিসারগদের তত্ত্বাবধানে তাদের কার্যালয় থেকে পরিশোধ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
চিঠিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অধিদফতরের এ বিষয়ে কোনো ভিন্নমত থাকলে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানোর জন্য ঝিনাইদহ জেলা কমাড্যান্টকে নির্দেশনা দিতে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করা হয়েছে।
এই আদেশ সব ইউএনওকে অনুসরণ করতে বলা হয়েছে চিঠিতে।
গত বছরের ২ সেপ্টেম্বর দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের সরকারি বাসায় ঢুকে দুর্বৃত্তরা হামলা চালায়। এরপর ৪ সেপ্টেম্বর দেশের সব ইউএনদের সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তায় সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে নির্দেশনা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051