1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে ফাইনাল জমিয়ে তুললো ভারত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ ১:৩৭ am

শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে ফাইনাল জমিয়ে তুললো ভারত। ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থটিতে এ জয় তুলে নেয় বিরাট কোহলির দল।

ফলে সিরিজে ২-২ ব্যবধানে সমতা আনলো স্বাগতিকরা।
আগামী ২০ মার্চ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অঘোষিত ফাইনাল হয়ে রইল।

বৃহস্পতিবার (১৮ মার্চ) আহমেদাবাদের মতেরায় নরেন্দ্র মোদির স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। যেখানে প্রথমে ব্যাট করা ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭৭ করতে পারে ইংলিশরা।

১৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেন স্টোকস, জেসন রয় ও জনি বেয়ারস্টো চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হতে পারেননি। সর্বোচ্চ ২৩ বলে ৪৬ রান করেন স্টোকস, তিনি চারটি চার ও ৩ টি ছক্কা মারেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ বলে ৪০ রান করেন ওপেনার জেসন রয়। এছাড়া বেয়ারস্টো করেন ২৫ রান।

শেষদিকে ক্রিস জর্ডান এর ১২ ও জোফরা আর্চারের ১৮ জয়ের কাছে নিয়ে গেলেও সফল হতে পারেনি ইংলিশ শিবির।

ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান শার্দুল ঠাকুর। এছাড়া হার্দিক পান্ডিয়া ও রহুল চাহার দুটি করে উইকেট নেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে সূর্য কুমার যাদব এর ফিফটি ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের দাপটে বড় সংগ্রহ পায় ভারত। ৩১ বলে ৬টি চার ও তিনটি ছক্কায় ৫৭ রান করেন যাদব। এছাড়া রিষভ পন্ত ৩০ ও শ্রেয়াস আইয়ার ৩৭ রান করেন।

ইংলিশ বোলারদের মধ্যে ৪টি উইকেট পান আর্চার।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ