শ্রীলংকার মত ইংল্যান্ডও দুর্বল দল নিয়ে বাংলাদেশ সফরে আসছে। এমন ইঙ্গিতই দিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) শীর্ষস্থানীয় এক কর্তা।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস জানান, বিশ্বকাপের আগে আইপিএল হলে সেখানে খেলতে দেওয়া হবে না ইংলিশ ক্রিকেটারদের।
জাইলস বলেন, আমাদের হাতে পূর্ণাঙ্গ সূচি রয়েছে। সেপ্টেম্বরে টেস্ট সিরিজ শেষ করার পর ১৯ বা ২০ সেপ্টেম্বরের দিকে আমরা বাংলাদেশ সফরে যাব। তারপর পাকিস্তান সফর ও টি-২০ বিশ্বকাপ রয়েছে।
তিনি আরও বলেন, ছেলেদের কোন একটা সময়ে বিশ্রাম দেওয়া হবে নিশ্চিত। তবে বিশ্রাম দেওয়ার উদ্দেশ্য এই নয় যে, বাংলাদেশ সফরে না গিয়ে তারা অন্য কোথাও ক্রিকেট খেলবে।
তিনি বলেন, আমাদের সূচি মেনে চলতে হবে। দেখতে হবে টি-২০ বিশ্বকাপ ও অ্যাশেজের আগে যাতে ক্রিকেটাররা ভালো অবস্থায় থাকে।
অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঢাকা সফরে আসার কথা রয়েছে ইংলিশ ক্রিকেটারদের।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051