টাঙ্গাইলের ঘাটাইলে ঘরে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- শালিয়াবহ গ্রামের মো. শাহ আলম মিয়ার ছেলে মো. তাওহীদ মিয়া (৪) ও মেয়ে তানজিলা আক্তার (২)।
রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল রায়হান বলেন, বিকেলে পারিবারিক কাজে শাহ আলমের স্ত্রী ব্যস্ত ছিল। এ সময় ঘরে রাখা ইঁদুর মারার বিষ তাওহীদ ও তানজিলা খেয়ে ফেলে। পরিবারের সদস্যরা বিষয়টি টের প্রথমে পার্শ্ববর্তী পেঁচারআটা বাজারে নিয়ে যায়। পরে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুব উল হক মাছুদ বলেন, ঘরে থাকা বিষ খেয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জেনেছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা তদন্ত করছে। সেখানে ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরাও রয়েছেন।
ঘাটাইলের ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051