মীরসরাইয়ের ওসমানপুরের আজমপুর বাজারে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে জাহেদ হোসেন রুমন (১৬) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫-৬ জন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জাহেদ হোসেন রুমন স্থানীয় মৃত নুরের জামানের ছেলে।
সূত্র জানায়, বিএনপির কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ উপলক্ষে মীরসরাইয়ে একটি পথসভা করার কর্মসূচি রয়েছে। তারই প্রস্তুতি হিসেবে শুক্রবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান উপজেলার ওসমানপুর ইউনিয়ন এলাকায় একটি সভার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার রাজনৈতিক পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় ৫-৬ জন আহত হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051