মো. বেলাল (৪৫) নামে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে স্থানীয় তৈয়ার পাড়ায় এ ঘটনা ঘটে।
মো. বেলাল খাগরিয়ার মোহাম্মদ খালীর হাকিম আলী বাপের বাড়ির মৃত আব্দুল করিমের ছেলে। তিনি খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ব্যবসা করতেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে ছুরিকাঘাতে আহত ওই ব্যক্তিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোন চেনু আরা বেগম বলেন, বুধবার রাত ৯টার দিকে ভাত খেয়ে বাড়ি থেকে বের হয় বেলাল। তৈয়ারপাড়া এলাকায় স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে কয়েকজন তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051