বান্দরবানের কুহালং ইউনিয়নের ক্যালং পাড়ার এক আওয়ামী লীগ কর্মী ও পল্লী চিকিৎসককে অপহরণের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম অংক্যা থোয়াই মারমা (৪৫)। তিনি সদর উপজেলার কুয়ালং ইউনিয়নের মৃত বাইচা মং মারমার ছেলে। তিনি সদর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, অপহরণ করে সন্ত্রাসীরা গুলি করে কুহালং ইউনিয়নে একজনকে হত্যা করেছে। আমরা অভিযান চালিয়ে বাগী ছড়া এলাকার পরিত্যক্ত বাসা থেকে মরদেহ উদ্ধার করি। হত্যাকাণ্ড সম্পর্কে এখনো বিস্তারিত বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051