নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা প্রেসক্লাবের ত্রিবার্ষিক কাউন্সিল ও নির্বচন শনিবার প্রেসক্লাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক ইত্তেফাকের মোহাম্মদ মাসুম বিল্লাহ সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইমাম হাসান ইমা (দৈনিক যুগান্তর) ও রফিকুল ইসলাম রানা (দৈনিক যায়যায়দিন), যুগ্ন সম্পাদক মো: শাহজাহান সিরাজ ( দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক মো: শাহজাহান কবির ( দৈনিক আমার সংবাদ), কোষাধ্যক্ষ মো: হাবিবুর রহমান (দৈনিক জনতা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমান ( দৈনিক শিক্ষাবার্তা), দপ্তর সম্পাদক মো. জাইদুল হক (সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকা), প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম সবুজ (দৈনিক ডোনেট বাংলাদেশ)।
কার্যকরী সদস্যরা হলেন, রশিদ আহমেদ হাজারী ( দৈনিক নয়াদিগন্ত), আলআমিন ভুইয়া (দৈনিক ইনকিলাব) ও মনিরুজ্জামান সরকার দৈনিক দেশের আলো। নির্বাচনে প্রেসক্লাবের সব সদস্য উপস্থিত ছিলেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. উজ্জল হোসেন। তাকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার কৃষি বিভাগের নারায়লগঞ্জ জেলার অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল কাদির এবং জাতীয় প্রেসক্লাবের সদস্য তালহা বিন হাবিব।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051