
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা সদর উপজেলা বিএনপির কাউন্সিলর মৌগাতী ইউপি সদস্য বিএনপি নেতা দোজাহান মিয়াকে হত্যার প্রতিবাদে এবং আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ আগস্ট নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন শেষে রাতে বাড়িতে যাওয়ার পথে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করা হয় দুজাহানকে। হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
দুপুরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপার কাযার্লয়ের সামনে ও পরে জেলা প্রশাসক কাযার্লয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করলে সেখানে সদর মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ উপস্থিত হয়ে আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সমাবেশ সমাপ্ত করে।
বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন,১ নং নৌগতি ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ রেনু মিয়া, সাধারণ সম্পাদকমোঃ শাহজাহান,৪ নং ওয়ার্ডের মেম্বার মোঃ দুলাল মিয়া,২ নং ওয়ার্ডের মেম্বার রূপচান, তিন নং ওয়ার্ডের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ জসুমা খাতুন প্রমূখ।
উল্লেখ্য এ ঘটনায় উভয় পক্ষের দুইজন নিহত হন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051