নরসিংদীর রায়পুরায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন টেঁটাবিদ্ধসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে। আহতরা হলেন- রায়পুরা থানার এসআই নাসির (৪৫), নায়েব বাবুল আলী (২৯), কনস্টেবল শফিকুল ইসলাম (৪০) ও কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫)।
আহত পুলিশ সদস্যদেরকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
তিনি জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে নিয়মিত দায়িত্ব হিসেবে নিলক্ষা এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় গ্রেফতার এড়াতে স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল মানুষ দায়িত্বরত পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের ৪ জন সদস্য আহত হয়েছেন। তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। হামলায় জড়িতদের গ্রেফতার করতে এলাকায় পুলিশি অভিযান চালানো হচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051