মুন্সীগঞ্জের গজারিয়ার মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী কসাই লিটন ও জিতুকে গ্রেফতারের পর তাদের ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে একাধিক মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। এ সময় লিটন ও জিতুকে গ্রেফতার করা হয়। পরে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা হামলা চালায়। এতে পুলিশের এক এসআই ও দুই কনস্টেবল আহত হন। এ ঘটনায় আহত এসআই নুরুল হুদা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা করেন।
এ ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে মুন্সীগঞ্জ সার্কেল এসপি ও গজারিয়া থানার ওসির নেতৃত্বে ওই এলাকায় বিশেষ অভিযান চলছে বলে জানা গেছে।
গুয়াগাছিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন বলেন, ভবেরচরের মাদক সম্রাট কসাই লিটনকে গ্রেফতার করতে পুলিশ এলাকায় অভিযান চালায়। পরবর্তীতে জিতুকে গ্রেফতার করে পুলিশ। জিতুকে গ্রেফতার করার কারণেই পুলিশের ওপর হামলা করা হয়।
ইনস্পেক্টর অপারেশন মোক্তার হোসেন বলেন, আসামি ছিনতাইয়ের উদ্দেশ্যে পুলিশের ওপর হামলা করা হয়েছে। এতে একজন এসআই ও দুইজন কনস্টবল আহত হয়েছেন। হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051