
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝরা জনতার দ্বারে দ্বারে গিয়ে নির্বাচনী গণসংযোগ করছেন। নৌকা প্রতীক পাবার প্রত্যাশাসহ এই পৌরসভাকে রোল মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে নির্বাচনী জনসংযোগ করছেন তিনি।
রোববার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগের কার্যালয়ে একান্ত আলাপচালিতায় তিনি এসব কথা বলেন। এরআগে গত শনিবার সকাল থেকে রাত সাতটা পর্যন্ত পৌরসভার নোয়াইল, রাইজদিয়া ও আমিনপুরে বিভিন্ন বাড়ি বাডড়ি গিয়ে গণসংযোগ করেন ছাত্রলীগের সাবেক এই কেন্দ্রীয় নেত্রী। সময়ের সাহসী এই নেত্রী ১৯৯৭ সালে বদরুন্নেসা কলেজ ছাত্রলীগের আহ্ববায়ক সদস্য, ৯৭-৯৯ সালে ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক, ৯৯-২০০১ সাংগঠনিক সম্পাদক, ২০০২-২০১২ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ২০০৬-২০১২ সালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক ও বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-মহিলা বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন নাসরিন সুলতানা ঝরা। তিনি একজন বীর মুক্তিযোদ্ধার কণ্যা। তার বাবা বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন পেশায় একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন।
নিজ এলাকা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভার প্রতিটি বাড়ি বাড়ি জনসংযোগ করছেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা। একইসাথে এলাকাবাসীর কাছে জননেত্রী শেখ হাসিনার সালাম নিয়ে আওয়ামী লীগ সরকারের পদ্মাসেতুসহ সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরছেন এবং তিনি নৌকার মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে নিজেকে এলাকার সেবক হিসেবে কাজ করবেন বলে অঙ্গীকার করেন।
জনসংযোগে সার্বোক্ষনিকভাবে তার পাশে রয়েছেন পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, সহ সভাপতি অপু সারোয়ার, পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌরসভা যুবলীগের সদস্য—হারুন জয়, পৌরসভা যুবলীগ নেতা ইকবাল, বাগমুছার রুহুল আমিন, পৌরসভা যুবলীগ নেতা গাজী তোফায়েল, পাপন, রিফাত, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. উজ্জ্বল, ৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. জসীম, ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রউফ, ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শ্যামল, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগ সহ সভাপতি মজিবুর রহমান, যুবলীগ নেতা সুমন, খোরশেদ, সানোয়ার,ফয়সাল, শাহাদাত, জুবায়ের, আল আমিন, পাভেল, তপন, শাহ্ আলী। মহিলা নেত্রী বিনু আক্তার, শারমীন সুলতানা, সাফিয়া নুর শান্তা, তাহমিদা, নাদিয়া, তামীমি, রুনী, আওয়ামী লীগ নেতা বাচ্চু, দীলিপ, বাতেন, তাহের আলী, শফিউদ্দিন, শাজাহান, শাহাজালাল ছাত্রলীগ নেতা আলমগীর, হাসান, বাবু, রুপক, রমজানসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ বিষয়ে কথা হয় কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা‘র সাথে। তিনি বলেন, সমাজের সর্বস্তরের মানুষের সমর্থন নিয়ে নৌকা প্রতীকে মনোনীত হয়ে নির্বাচন করে মেয়র হতে চাই। আশা করছি জাতির পিতার সুযোগ্যকন্যা, ১৮কোটি মানুষের আস্থার ঠিকানা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন। তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে পৌরসভার সার্বিক উন্নয়নে কাজ করবো।
ভিন্নবার্তা/এমএসআই