সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে।
শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় আজিজ টেক্সটাইল মিলের একটি শেডে তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে রাত ১টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, কারখানাটির একটি শেডে সুতার গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন নেভাতে ব্যর্থ হলে রাত ১টার দিকে আরেকটি ইউনিট যুক্ত করে চারটি ফায়ার ইউনিটের চেষ্টায় ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আমরা এখনো ঘটনাস্থলে আছি। আগুন পুরোপুরিভাবে নিভে গেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051