সাভারের আশুলিয়ায় ভাঙ্গারি দোকানের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টার করে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের পাশে আশুলিয়ার বগাবাড়ি বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ব্যাপারে ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুন লাগার খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরে আগুনের ভয়াবহতা দেখে আরও ২টিসহ মোট ৪টি ইউনিট আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আছে তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কাজ করছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু বলা যাচ্ছে না। এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051