আশুলিয়ায় পারিবারিক কলহের জের ধরে সড়কে পোশাক শ্রমিক তরুণীকে এসিড নিক্ষেপ করেছে সাবেক স্বামী। এসময় চোখ ও মুখসহ বুক পযন্ত ঝলসে যাওয়া তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী রঞ্জু মিয়াকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পাদ করেছে স্থানীয়রা।
বুধবার (২ ডিসেম্বর) রাত ১০ টার দিকে আশুলিয়ার জামগড়ায় এলাকায় এই ঘটনা ঘটে। এসময় নারীকে উদ্ধার করতে গিয়ে স্থানীয় দুই যুবকও এসিডে দগ্ধ হন। ভুক্তভোগী নারীর নাম দোলনা আক্তার রিমা (১৮)। তিনি আশুলিয়ায় দি ড্রেস এন্ড দি আইডিয়াস পোশাক কারখানায় চাকরি করেন। রিমার গ্রামের বাড়ির জামালপুরের মেলান্দহ থানায় ও অভিযুক্ত সাবেক স্বামী রঞ্জু মিয়া বাড়িও একই এলাকায়।
পুলিশ ও ভুক্তভোগী মেয়ের পরিবার জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাবেক স্বামী রঞ্জুকে আটক করে স্থানীয়রা গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে। প্রাথমিকভাবে জানা যায়, দোলনা আক্তার নামে ওই তরুণী কাজ শেষে বাড়ি ফেরার পথে জামগড়ায় একটি সড়কে আগে থেকে ওৎ পেতে থাকা রঞ্জু তাকে এসিড নিক্ষেপ করে। এসময় স্থানীয়রা ঝলসে যাওয়া নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ও সাবেক স্বামীকে পুলিশে সোর্পাদ করেন।
ভক্তভোগীর রিমার বাবা দুলাল শেখ জানান, নিজেদের পছন্দেই গত দুই বছর আগে রঞ্জু ও রিমা বিয়ে করে। পরে গত ৩ মাস আগে ডির্ভোস হয়। পরে রিমা আশুলিয়ায় চলে আসে ও পোশাক কারখানায় চাকরি নেয়। এতে ক্ষিপ্ত হয়ে রঞ্জু রিমাকে এসিড নিক্ষেপ করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিমার সঙ্গে থাকা ভাই জাহিদ জানান, রিমার চোখ, মুখ ও বুক পর্যন্ত এসিডে ঝলসে গেছে। প্রথমে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঢাকা মেডিকেলে রাত ১২ টার দিকে ভর্তি করেছি। ডাক্তাররা এখনো বিস্তারিত কিছু বলেননি। তবে রিমার ড্রেসিং ও চিকিৎসা চলছে।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই ইকবাল হোসেন জানান, অভিযুক্ত রঞ্জুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051