সাভারে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কাভার্ড ভ্যানচাপায় পত্রিকার এক হকার নিহত হয়েছে। বুধবার ভোরে আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন ৩৫ বছর ধরে পত্রিকার হকারি পেশায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার সদর থানায়। আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর নতুন পাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।
নিহতের সহকর্মী আশরাফুল আলম বলেন, ৩৫ বছর ধরে পত্রিকা বিলি করে আসছিলেন রুহুল আমিন। প্রতিদিনের মতো আজ ভোরে পল্লীবিদ্যুৎ নিজ বাসা থেকে সাইকেল নিয়ে নবীনগরে আসছিলেন পত্রিকা নিতে। জয় রেস্তোরার সামনে রাস্তা পারপারের সময় একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রুহুল আমিনের। এসময় স্থানীয়রা ঘাতক কার্ভাড ভ্যানটিকে আটক করে পুলিশে সোপর্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘাতক কাভার্ড ভ্যানটি থানা হেফাজতে রাখা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি এক্সিডেন্টাল ডেথ মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051