ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পানির পাইপ লাইনে ছিদ্র হওয়ার কারণে ৪৫০ এবং ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে এ কারণে কোনো লোডশেডিং হয়নি। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর ৪টায়।
আশুগঞ্জ বিদ্যুৎ কোম্পানি লিমিটেডের কন্ট্রোলরুম সূত্র জানায়, শনিবার ভোরে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের পানির পাম্পের মাটির নিচে লাইনে লিকেজ হয়ে যায়। এ কারণে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সাউথ ইউনিট এবং ২২৫ মোগওয়াট ক্ষমতাসম্পন্ন সিসিপিপি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির প্রধান প্রকৌশলী মোহাম্ম শাহ আলম জানান, পানির লাইনে সমস্যার কারণে ২২৫ মোগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিসিপিপি ইউনিট প্রথম বন্ধ হয়। এরপর ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সাউথ ইউনিটটিও বন্ধ হয়ে যায়।
তবে ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সাউথ ইউনিটটি শনিবার সন্ধ্যার মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিসিপিপি ইউনিটটি চালু করতে ২-৩ দিন সময় লাগবে।
পানির লাইন মেরামত কাজ শেষ না হলে ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিসিপিপি ইউনিটটি চালু করা সম্ভব হবে না। এদিকে পানির লাইনের মেরামত কাজ শনিবার সকাল থেকে শুরু হয়েছে বলে তিনি জানান।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051