দেশে এখন সরকারি খাদ্যশস্যর সর্বোচ্চ মজুদ রয়েছে। আশা করা হচ্ছে, এখন আর চালের দাম বাড়ার সম্ভাবনা নেই।
রোববার (৪ জানুয়ারি) খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দেশের খাদ্য মজুদ পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এ সময় খাদ্য সচিব ফিরোজ সরকার ও খাদ্য মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাদ্য উপদেষ্টা বলেন, গত বছর সরকার গঠন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম বেড়েছিল, এ বছর খাদ্যের মজুদ সবচেয়ে বেশি, আশা করছি চালের দাম বাড়বে না।
তিনি বলেন, বর্তমানে দেশের সরকারি গুদামে ২০ লাখ ২৭ হাজার টন খাদ্যশস্য মজুদ আছে। এছাড়া সরকারের ২৪ লাখ টন পর্যন্ত খাদ্যশস্য মজুদ বাড়ানোর সক্ষমতা রয়েছে।
আগামী বোরো মৌসুমেও প্রচুর ধান চাল সংগ্রহ করা হবে। চলতি আমন মৌসুমের সংগ্রহের হার ভালো।
খাদ্য উপদেষ্টা বলেন, গত পাঁচ বছরে তুলনায় এ বছর খাদ্যশস্য মজুত সবচেয়ে বেশি।
ভারত থেকে চাল আমদানি প্রসঙ্গে বলেন, ভারত থেকে চাল আমদানি স্বাভাবিক। এতে কোনো রাজনৈতিক ইস্যু নেই। আমরা আমদানিতে কোনো রাজনৈতিক ইস্যু দেখছি না
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051