1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আল্লামা শফীকে নিয়ে কটূক্তি করা সেই চেয়ারম্যানের ক্ষমা প্রার্থনা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ৮:৪৫ pm

হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে ফেসবুকের ফেইক আইডি দিয়ে কটূক্তি করায় বিপাকে পড়েছেন ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।

পরে তিনি বিশ্বের সব মুসলমানসহ গোটা জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। মঙ্গলবার বেলা ১১টায় বল্লভদি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তিনি প্রকাশ্যে সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন।

বল্লভদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, কে বা কারা আমার নাম ও ছবি ব্যবহার করে ফেইক ফেসবুক আইডি দিয়ে দেশের স্বনামধন্য একজন আলেম প্রয়াত হেফাজতে ইসলামের আমীর মাওলানা আহম্মদ শফী সাহেবকে নিয়ে কটূক্তি করেছে। আমি এর কিছুই জানি না। তারপরও যেহেতু আমার নাম ও ছবি ব্যবহার হয়েছে সেজন্য দায়ভার আমার ওপরই পড়ে।

তাই আমি দেশের ওলামায়ে কেরাম ও সব মুসলমান ভাইদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি ভবিষ্যতে কোনো দিন এ ধরনের পোস্ট করব না। আর আমি খুঁজে বের করার চেষ্টা করছি কে বা কারা আমার নাম ও ছবি ব্যবহার করে আমাকে সমাজের কাছে হেয়প্রতিপন্ন করছে।

এ সময় উপস্থিত ছিলেন- হাকিম মাতুব্বর, শাহজাহান ফকির, ইউপি সদস্য মোশারফ হোসেন, লিটন মোল্যা, সাংবাদিক আবু নাছের হুসাইন, সাংবাদিক মনির মোল্যা, এফএম আজিজুর রহমান (আজিজ), আরিফুল ইসলাম প্রমুখ।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ