বাংলাদেশকে আলোর পথে নিয়ে যেতে আমরা অনেক পথ পাড়ি দিয়েছি, আর এ আলোর পথের দিশারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৫ জুলাই) মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে নবনির্মিত দুটি মিডিয়াম ফেরি ‘কুঞ্জলতা’ ও ‘কদম’ ফেরি উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ দুটি ফেরি উদ্বোধনের মাধ্যমে মুন্সিগঞ্জের শিমুলিয়া এবং মাদারীপুরের বাংলাবাজার রুটে ফেরির সংখ্যা হলো ১৭টি। এগুলোর মধ্যে চারটি রো রো, ছয়টি ডাম্ব, ছয়টি মিডিয়াম ও একটি ছোট ফেরি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, গত ১২ বছরে নৌপথের অর্জন অবস্মরণীয়। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ অর্জন সম্ভব হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে আলোর পথে নিয়ে যেতে চাই। আমরা অনেক পথ পাড়ি দিয়েছি। এ আলোর পথের দিশারী হলেন দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, জেলা প্রশাসক নাহিদ রসুল ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বর্মণ।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরি দুটি সংগ্রহ করেছে। প্রতিটি ফেরির নির্মাণ মূল্য দশ কোটি একাত্তর লাখ একুশ হাজার ছয়শ’ টাকা।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051