1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আলোচিত বরকত-রুবেলের বিরুদ্ধে বিচার শুরু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ৮:১৩ pm

ফরিদপুরের বহুল আলোচিত শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেস ক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে করা অস্ত্র মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সেলিম মিয়ার আদালতে অস্ত্র আইনে দায়েরকৃত পৃথক দুটি মামলায় অভিযোগ গঠনের জন্য তাদের হাজির করা হয়।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি দুলাল সরকার বলেন, অস্ত্র আইনে ১৯ এর এ/২১/২৩ ধারায় দায়েরকৃত দুটি মামলায় অভিযোগ গঠনের জন্য তাদের আজ আদালতে হাজির করা হয়। এর মধ্যে ১৩/২০ নম্বর মামলার আসামি হচ্ছেন সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেল। এছাড়া ১৪/২০ নম্বর অপর মামলায় আসামি হচ্ছেন ইমতিয়াজ হাসান রুবেল ও তার সহযোগী রেজাউল করিম বিপুল। সরকারি এই কৌঁসুলি আরও জানান, নিয়ম অনুযায়ী আসামিদের অভিযোগ পড়ে শুনিয়ে জানতে চাওয়া হয় তারা দোষী না নির্দোষ। জবাবে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

এ দুটি মামলার তদন্ত শেষে ২৭ জুন ও ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এছাড়া বিভিন্ন অপরাধে তাদের বিরুদ্ধে মোট ১১টি মামলা দায়ের করা হয়।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ