1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আলুর আকার ও ফলন ভালো হয়েছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪ ১১:৪৬ pm

কুড়িগ্রামে তীব্র শীতে যখন সবার নাকাল অবস্থা তখন এক ঝলক রোদে যেন সবার মাঝে স্বস্তি ফিরে এসেছে। গত দুদিনে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ এবং ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরকম পরিস্থিতিতে দুর্ভোগে পড়া মানুষ রোদের কারণে স্বাভাবিক কাজকর্মে ফিরে এসেছেন। এদিকে শীতের কারণে আলুর আকার ও ফলন ভালো হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত জানান, তাপমাত্রা নিম্নগামী হলেও পরিষ্কার আকাশ ও তপ্ত রোদের কারণে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে বোরো আবাদের ধুম। এ মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৭ হাজার ২১৫ হেক্টর। এখন পর্যন্ত ৪০ হাজার হেক্টর জমিতে বোরো ধানের বীজ রোপণ করা হয়েছে। এছাড়াও ৭ হাজার হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত ৭ হাজার ৭৫ হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। শীতের কারণে আলুর আকার ও ফলন ভালো হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ