কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির মতো আওয়ামী লীগ কোনোদিন চোরাগলি পথে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ সবসময় সহজসরল পথে হেঁটে গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। সরকার গঠন করেছে, দেশ পরিচালনা করেছে এবং এখনো করছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি এখনো তৎপর। তারা এখনো নানা ষড়যন্ত্র করছে। যারা আজও পর্দার অন্তরাল থেকে নীল কুটির, লাল কুটির ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব ইউনিয়ন থেকে শুরু করে টাঙ্গাইল জেলা কমিটির সম্মেলন শেষ করা হবে। দলকে সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ করে নতুন ও শিক্ষিত তরুণ সমাজকে নেতৃত্বে আনা হবে। শিক্ষিত মানুষ দ্বারা দলকে পরিচালনা করতে হবে। তারা নির্মোহ জাতির বিবেক হিসেবে কাজ করবে।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদ্য হাসান ইমাম খান সোহেল হাজারী, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সংসদ সদস্য আতাউর রহমান খান।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051